Ratul Tarafder 1
ভেতো রাতুল তরফদার ------------------------------- বাক্সবন্দী ইচ্ছেগুলো বাক্সেই থাকে , আমি তো দিনের শেষে সেই নির্বিবাদী ভেতো বাঙালি ; আমি সিরিয়ার আরাজকতায় আগুনের ফুলকি ছোটাই মুখে , ফেসবুকে দিই দিলছোঁয়া পোস্ট , শ্রীদেবীর মৃত্যু নিয়ে লোকের শোক প্রকাশ , কটাক্ষ করতে ছাড়িনা তাকেও , আমার মনের ‘ তুফান ’ চায়ের কাপেই থমকে যায় অবশেষে বদহজম , অগত্যা বের করি , একখানা গম্ভীর পোস্ট টাঙাই ফেসবুকে ! একটা ধর্ষণ , আমি প্রচণ্ড রকম শোকাহত । **************************************************